মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে প্রবাসীদের

নির্বাচন কমিশন

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশী ভোটারদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এই আহবান জানিয়েছে।

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটানিং অফিসারের নিকট ব্যালট পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। এ জন্য প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।

আজ (২১ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মো: রুহুল আমিন মল্লিক সাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *