বুধবার, ১৮ মার্চ ২০২৬

সবশেষ

বাংলাদেশে এমএসএফ কার্যক্রম নিয়ে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০ জানুয়ারি ২০২৬ – বাংলাদেশে মানবিক ও চিকিৎসা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইনলেট এবং Médecins Sans Frontières (MSF)-এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিসেস ওরলা মারফির মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশে এমএসএফ-এর চলমান চিকিৎসা ও মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংস্থাটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে

আলোচনায় মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় কূটনৈতিক সহযোগিতা, নিরাপত্তা বিষয়ক সমন্বয় এবং ভবিষ্যৎ মানবিক সহায়তা সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক সংকট এবং মিয়ানমারের পরিস্থিতির প্রভাব নিয়েও মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *