রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

মিরপুর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন জামায়াত আমীর

দীর্ঘ প্রতিক্ষার পর দেশজুড়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে জনসভায় অংশ নিয়ে প্রচারণার কার্যক্রম শুরু করবেন তিনি। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন দলের আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার এই সফর শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *