আজ শনিবার (২৪ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলীয় ও পারিবারিকভাবে দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন বিএনপির নেতাকর্মীরা। বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।








