বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

সৌদি আরবের ইরবিদে চালু হচ্ছে বাংলাদেশ দূতাবাসের মোবাইল কনস্যুলার সেবা

 

জর্ডানের ইরবিদ ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কন্স্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস, আম্মান।

দূতাবাস সূত্র জানায়, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ (শুক্রবার ও শনিবার) ইরবিদের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস্ লিমিটেডের কর্পোরেট অফিসে, আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রামথা এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেবা কার্যক্রম পরিচালিত হবে।

এই সেবার আওতায় প্রবাসীরা এমআরপি পাসপোর্ট রিইস্যু ও নবায়ন সংক্রান্ত আবেদন করতে পারবেন। এজন্য আবেদনকারীদের পাসপোর্টের ফটোকপি, দুই কপি ছবি, মূল পাসপোর্ট এবং আকামা সঙ্গে আনতে বলা হয়েছে। এছাড়া ই-পাসপোর্ট করতে ইচ্ছুকদের অনলাইনে আবেদন সম্পন্ন করে আবেদন কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র—ডিজিটাল জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র—সঙ্গে রাখতে হবে।

কন্স্যুলার সেবা ও ভেন্যু সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্টরা ০৭৭৮৪৮৯৫২১ (ভেন্যু) এবং ০৭৮৬৯৬০৬৬৭ (কন্স্যুলার সেবা) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরবিদ ও আশপাশের অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা উল্লিখিত সময়ে উক্ত স্থানে গিয়ে প্রয়োজনীয় কন্স্যুলার সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *