বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি কনস্যুলার টিম ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে মালয়েশিয়ার কুয়ানতানে এনবিএল রেমিট্যান্স হাউসে পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করেছে।
এই দুই দিনব্যাপী সেবাকেন্দ্রে প্রবাসী বাংলাদেশিরা নতুন পাসপোর্টের আবেদন, পাসপোর্ট সংগ্রহ, নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন, নোটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পান।
সেবা গ্রহণকারী প্রবাসীরা তাদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দূরত্ব ও সময়ের সীমাবদ্ধতা কমিয়ে এমন উদ্যোগ প্রবাসীদের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়।
বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের কল্যাণ ও দ্রুত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার কার্যক্রম অব্যাহত থাকবে।








