বুধবার, ১৮ মার্চ ২০২৬

সবশেষ

মালয়েশিয়ায় বিদোর ইমিগ্রেশন ডিপো ক্যাম্প পরিদর্শন, আটক ২০ বাংলাদেশিকে কনস্যুলার সহায়তা

২৩ জানুয়ারি ২০২৬ , মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল পেরাক রাজ্যের বিদোর ইমিগ্রেশন ডিপো ক্যাম্প পরিদর্শন করেছে। পরিদর্শনকালে ক্যাম্পে আটক থাকা বাংলাদেশি পরিচয়ধারী মোট ২০ জন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

হাইকমিশনের কর্মকর্তারা আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই, বর্তমান অবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানের লক্ষ্যে সরাসরি কথা বলেন। এ সময় আটক বাংলাদেশি নাগরিকদের জন্য কনস্যুলার সেবা এবং ট্রাভেল পারমিট সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রবাসে আটক বাংলাদেশি নাগরিকদের মানবিক সহায়তা, আইনগত প্রক্রিয়া সহজীকরণ এবং দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এই উদ্যোগ প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *