বুধবার, ১৮ মার্চ ২০২৬

সবশেষ

মালয়েশিয়ায় অবৈধ কাজে জড়িত: ৫৪ হাজারের বেশি বিদেশির বিরুদ্ধে অভিযান

মালয়েশিয়ায় সামাজিক ভিজিট পাস ব্যবহার করে অবৈধভাবে কাজ করার অভিযোগে ৫৪ হাজারের বেশি বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ভিজিট পাসের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাজিল জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। বৈঠকে সামাজিক ভিজিট পাসে প্রবেশ করে কাজের সঙ্গে জড়িত বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন প্রয়োগমূলক অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

ফাহমি ফাজিল বলেন, এসব বিদেশি পর্যটন, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ বা সামাজিক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরে তারা অভিবাসন আইন লঙ্ঘন করে কর্মসংস্থানে যুক্ত হন-যা অভিযানের সময় শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৫ সাল থেকে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশির বিরুদ্ধে ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে ২০২৫ সালেই ৫১ হাজার ১০০টি মামলা নথিভুক্ত হয় এবং ২০২৬ সালের জানুয়ারির প্রথমার্ধে আরও ৩ হাজার ৬৯১ জনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *