গত ২৭ জানুয়ারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিপথগামী কিছু শিক্ষার্থী, বহিরাগত সন্ত্রাসী ও বিভিন্ন সংগঠনের গুপ্ত ক্যাডারদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রেজিস্ট্রার বরাবর সাত দফা দাবি উত্থাপন করেন। তবে অভিযোগ রয়েছে, ওই দাবিগুলোর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে প্রশাসন হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
এই অবস্থার প্রতিবাদে এবং দ্রুত স্বশরীরে ক্লাস চালু, হামলা ও ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছেন।
শিক্ষার্থীদের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. হামলায় জড়িত সন্ত্রাসীদের স্থায়ী বহিষ্কার
২. বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ বিচার
৩. সকল শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা
৪. দ্রুত স্বশরীরে একাডেমিক কার্যক্রম চালু করা
দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।








