মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

ইতালিতে নাগরিকত্ব আইনে পরিবর্তন, কমবে ভোগান্তি

Italy

ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় বড় ধরনের ডিজিটাল সুবিধা যুক্ত হচ্ছে, যা আবেদনকারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে।

আগে নাগরিকত্ব সংক্রান্ত ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে ঘুরতে দীর্ঘ সময় লেগে যেতো। নতুন ব্যবস্থায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তি দ্রুত হবে। এমনকি ইতালিতে বসবাসরত যারা সব প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের সঠিক মূল্যায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তথ্য যাচাই করা হবে। এতে অপ্রয়োজনে ফাইল আটকে থাকার সম্ভাবনা কমে যাবে।

আগামী জুন মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি পুরোপুরি সক্রিয় হওয়ার কথা রয়েছে। এর ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে নির্দিষ্ট অ্যাপ এর মাধ্যমে মাধ্যমে আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *