বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৫

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নির্বাচনী প্রচারণা ও ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোকসার মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াত নেতা ও ইউপি সদস্য আবু দাউদসহ ছাত্রশিবিরের কর্মীরা ভোট চাইতে গেলে রহমান প্রামাণিকের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *