ডিএমপির ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, খিলক্ষেত, যাত্রাবাড়ী, দক্ষিণখান ও শাহবাগ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্যানুযায়ী অনুযায়ী—ডেমরা থানা থেকে ২ জন, সূত্রাপুর থানা থেকে ২ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩ জন, তেজগাঁও থানা থেকে ১ জন, খিলক্ষেত থানা থেকে ১ জন, যাত্রাবাড়ী থানা থেকে ৫ জন, দক্ষিণখান থানা থেকে ২ জন এবং শাহবাগ থানা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানা ভিত্তিক অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে যাদের গ্রেপ্তার করা হয়, তারা হলেন-মো. শরীফ (৩৯) মো. বাবু মিয়া ওরফে বাবুল (৪১) ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮) মো. আল-আমিন সরদার (৩২) মো. নয়ন (১৮) মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫) মো. কবির হোসেন (৩৫) মো. লিটন বেপারী (৬০) মো. সেলিম (৩৮) মো. জুয়েল (২৫) মো. বাবু ওরফে ছোট বাবু (২৫) মো. হায়দার হোসেন তপু (৪০) মো. ইমরান (২৭) মো. মাহমুদুল হাসান (২৫) মো. কামরুল ইসলাম শিবলু (২৯) মো. আলামিন (৩৬) ও মো. মান্নান মিয়া (৩০)।








