একটি মার্কিন প্রতিরক্ষা ওয়েবসাইটের বরাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তেহরানের আকাশে রাশিয়ার তৈরি এমআই-২৮ এনই মডেলের একটি অ্যাটাক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
যদিও ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে বিশ্লেষকরা এই ফুটেজটিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন। এছাড়া গত সপ্তাহে অনলাইনে প্রকাশিত কিছু ছবিতে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পার্স অ্যারোস্পেস সার্ভিসের একটি হ্যাঙ্গারে এই হেলিকপ্টারটি অবস্থান করতে দেখা গেছে।
গত ৩ জানুয়ারি ইরানি সাংবাদিক মোহাম্মদ তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি এমআই-২৮ হেলিকপ্টারের ছবি পোস্ট করেন, যাতে মরুভূমির উপযোগী ছদ্মবেশী রঙ বা ডেসার্ট ক্যামোফ্লেজ দেখা যায়।
চলতি বছরের জানুয়ারি মাসে রাশিয়া থেকে ইরানে অন্তত পাঁচটি আইএল-৭৬ কার্গো বিমান যাতায়াতের তথ্য ফ্লাইট ট্র্যাকিং ডেটায় ধরা পড়েছে। যদিও এসব বিমানে কী পরিবহন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি।
সূত্র: ওয়াসাফ








