বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া প্রবাসী সকলের উদ্দেশ্যে এক জরুরি তথ্য আহ্বান জানিয়েছে।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে পেরাক রাজ্যের তেলোক ইনতান এলাকা থেকে এক বাংলাদেশী কর্মীকে অনধিকার প্রবেশ ও বৈধ ডকুমেন্ট (পাসপোর্ট, ভিসা, এনআইডি কার্ড) সঙ্গে না রাখার কারণে মালয়েশিয়ান পুলিশ গ্রেফতার করে।
অসুস্থ অবস্থায় তাকে Hospital Bahagia Ulu Kinta, Perak হাসপাতালে ভর্তি করা হয়। হাইকমিশনের প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে হাসপাতালে গিয়ে তাকে দেখতে গেলে তিনি কথা বলতে বা লিখতে পারছিলেন না। হাসপাতালের চিকিৎসকের মতে, তিনি মানসিকভাবে সুস্থ নন। তার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ হাইকমিশন অনুরোধ করেছে, প্রবাসী বাংলাদেশীরা যদি তার পরিচয় বা আত্মীয়-স্বজনের তথ্য জানেন, দ্রুত হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে।







