শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফের পুলিশ ও ইনকিলাব মঞ্চের সংঘর্ষ

রাজধানীর শাহবাগ মোড়ে আবারও পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ সংঘর্ষ হয়।

এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগ মোড় অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

এর আগে বিকাল ৪টার দিকে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় সেখানে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *