সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের সংসদীয় আসনে ভোট চাইতে গিয়ে প্রতিপক্ষের কর্মীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

প্রতিদিনের মতো জামায়াত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারে বের হয়েছিলেন নারী কর্মীরা। অভিযোগ অনুযায়ী, হঠাৎ করে নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার ও ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান মামুন ও এম এ হান্নানের কর্মী-সমর্থকদের বাধা ও কটূক্তির মুখে পড়েন তারা।

ভুক্তভোগী নারী কর্মীরা জানান, প্রচারের সময় তাদের উদ্দেশ করে বলা হয়,নারীরা কেন ঘর থেকে বের হয়েছেন, তাদের আমির নারী বিদ্বেষী এমন কথাও বলা হয়। এ সময় তাদের সঙ্গে খারাপ আচরণ, অশালীন মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ করেন তারা। এমনকি ভবিষ্যতে বাইরে বের না হওয়ার জন্য নিষেধও করা হয় বলে জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে জামায়াত প্রার্থী অধ্যাপক এ কে আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নারী-পুরুষ সবার যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি সবার ভোট চাওয়ারও অধিকার আছে। আমাদের নারী কর্মীদের হেনস্তা করা নিন্দনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *