মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের উপর টানানো বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনি একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়তের নেতাকর্মীরা। এতে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু  হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা আহত হয়। এদের মধ্যে ৪ জনকে আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ১১ দলীয় জোট তথা জামায়তের নেতাকর্মীদের অভিযোগ আটোয়রী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা ১৪ দলীয় নেতাকর্মীদের গতিরোধ করে তাদের উপর হামলা ও মারধর করে। এতে একজন নারীসহ বেশকয়েকজন আহত হন। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। এ সময় তিনি ঘটনাস্থলে পরিদর্শনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন এবং উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযোগ করে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।

অন্যদিকে, রাতে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আহত নেতাকর্মীদের দেখতে যান ধানের শীষের প্রার্থী নওশাদ জমির। তিনি বলেন, নেতাকর্মীদের উপর হামলা কখনোই কাংঙ্খিত নয়। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীকে অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপরে আটোয়ারীর থানার অফিসার ইনচার্জ জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কর্মীরা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা এখনো কোন পক্ষের অভিযোগ পাইনি। পলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *