মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্র দখল করে সিল মারার ওইদিন ভুলে যান: ডিআইজি রেজাউল

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খুলনা রেঞ্জ রেজাউল হক পিপিএম বলেছেন, ভোটকেন্দ্র দখল করে সিল মারার ওইদিন ভুলে যান। সবাই নির্বিঘ্নে ভোট দেবেন। যদি কেউ অনিয়ম করতে চান, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ কোনো ধরনের প্রভাবিত হবে না। পুলিশ কাউকে সমর্থনও করবে না, কাউকে অসমর্থনও করবে না, শুধুমাত্র সুষ্ঠু ভোটকে সমর্থন করবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল হক বলেন, নির্বাচনে যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। ভোটের আগে, পরে বা যে কোনো সময় জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত আছে। আশা করছি এবার সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফিউর রহমান, নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *