বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

বিপুল পরিমাণ’ টাকাসহ আটক জেলা জামায়াত আমির হাসপাতাল ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ‘বিপুল পরিমাণ’ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আটকের পর জিজ্ঞাসাবাদের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তিনি বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান। এ ঘটনায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াত।

এর আগে, এদিন দুপুর ১১টার দিকে বিমানবন্দর থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। আমরা ওনাকে আটক করেছি। এখনও সঠিক টাকার সংখ্যাটি বলতে পারবো না। টাকা এখনও গননা করা হয়নি। তবে ওনাকে জিজ্ঞেসাবাদ চলছে। কিসের টাকা জিজ্ঞেসাবাদ শেষে বলা যাবে।

অপরদিকে, বিভিন্ন মাধ্যম বলছে—ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছে ৫০ লাখ টাকা পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *