বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

তিন আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াতে ইসলামী

কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রর ভোট বন্ধ করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ আবেদন করা হয়।

এর আগে ভোট প্রদান শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। দের যুগ পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছেন, আমিও ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরেছি। যুবসমাজ ভোটের জন্য বহু অপেক্ষায় ছিল। এই ভোটের মাধ্যমে এ দেশে সন্ত্রাস মুক্ত ও দখলমুক্ত হোক।

তিনি বলেন, এমন সরকার গঠিত হোক যে সরকার ব্যক্তি পরিবার দলের হবে না, যে সরকার হবে জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। সবার নিকট দোয়া চাই। সবার সহযোগিতা চাই, দেশটা আমাদের সবার। গণমাধ্যম সমাজে চতুর্থ স্তম্ভ। দেশ গড়ার কাজে গণমাধ্যমকে পাশে চাই।

ছোটখাটো কোন বিষয় হলে ইগনোর করব, বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। আমাদের যা করার তাই করব। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক আমরা কোনোভাবে চাই না। সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটাই হবে, ভোট যখন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *