চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়দের কাছ থেকেও নিহত ও আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি।








