মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ইতালিতে তুষারধসে দুই ফরাসি পর্যটক নিহত

ইতালির কুরমায়েরে তুষারধসে নিহত হয়েছে কমপক্ষে দুই ফরাসি পর্যটক

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পাহাড়ি উপত্যকায় বড় ধরনের তুষারধস হয়। এতে তুষারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় দুজনের। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে।

হতাহতদের উদ্ধারে ১৫ জন ফায়ার সার্ভিসকর্মীকে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থলে দুজন ডাক্তার, তিনটি অনুসন্ধানী কুকুর, দুটি হেলিকপ্টার এবং দুটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *