বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে শরীরকে চাঙ্গা করবে দুধ-তোকমার শরবত

সারাদিন রোজা রাখার পর শরীর ক্লান্ত ও পানিশূন্য থাকে। তাই ইফতারে এমন একটি পানীয় দরকার, যা শরীরকে সতেজ রাখবে এবং সঙ্গে শক্তি যোগ করবে। দুধ তোকমার শরবত সেই সমাধান হতে পারে।

তোকমা বীজের শীতলতা ও দুধের পুষ্টিগুণ মিশ্রিত এই শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং রোজার ক্লান্তি দূর করে শরীরকে দ্রুত চাঙ্গা করে। ঘরেই সহজ উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়।

উপকরণ:

  • দুধ: ১ গ্লাস
  • তোকমার দানা: ১ টেবিল চামচ
  • চিনি: ১ টেবিল চামচ
  • বরফকুচি: ২ টেবিল চামচ
  • রুহ-আফজা: ১/২ চা চামচ
  • পানি: প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালী:

  • ১. দুধ গরম করে ঠান্ডা করে নিন।
  • ২. শরবত তৈরির জন্য ৩০ মিনিট আগে তোকমার দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন।
  • ৩. ভিজানো দানা ঠান্ডা দুধে মেশান।
  • ৪. চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশান।
  • ৫. বরফকুচি যোগ করে আরও একবার মেশান।
  • ৬. ঠান্ডা করে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *