রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর-৩ এ পুনঃতফসিল ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে

শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

দুটি আসনের মধ্যে বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে এখন উপনির্বাচন হবে।

সেই নির্বাচনে কে বিএনপির মনোনয়ন পাবেন, এ নিয়ে চলছে নানা আলোচনা।

অপরদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *