রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

গ্রিনল্যান্ডে ‘হাসপাতাল জাহাজ’ পাঠাচ্ছেন ট্রাম্প

ফের আলোচনায় গ্রিনল্যান্ড। আর্কটিকের স্বায়ত্তশাসিত এই ডেনিশ অঞ্চলে একটি ‘হাসপাতাল জাহাজ’ পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে অঞ্চলটি অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এমনটা জানান তিনি।

ট্রাম্প লেখেন, আমরা গ্রিনল্যান্ডে একটি দুর্দান্ত হাসপাতাল জাহাজ পাঠাতে যাচ্ছি। যারা অসুস্থ এবং অযত্নে আছে তাদের যত্ন নেওয়ার জন্য জাহাজটি পাঠানো হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।  তবে ট্রাম্প তার পোস্টে কী বোঝাতে চেয়েছিলেন তা স্পষ্ট নয়। যদিও গ্রিনল্যান্ড এবং ডেনমার্কে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে।

প্রসঙ্গত, মার্কিন নৌবাহিনীর দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল জাহাজ রয়েছে ইউএসএনএস মারসি এবং ইউএসএনএস কমফোর্ট, যা মূলত সৈন্যদের সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং মানবিক কার্যক্রমের জন্য পরিষেবা প্রদান করে।

সবশেষ ২০২০ সালে কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের সময়, ইউএসএনএস কমফোর্ট কে নিউইয়র্ক সিটিতে মোতায়েন করা হয়। আর শহরটি ছিলো ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *