সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জদ শেখ (৪৫), ফেরদৌস (৫০) ও ওসিবুর রহমান (৪০)।

পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তর নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জদ শেখ (৪৫) ও ফেরদৌস (৫০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান (৪০) নামে একজনকে হত্যা করে।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল রয়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *