সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা সেনানিবাসে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন।

সকাল ৯টায় তিনি কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সশস্ত্র বাহিনীর প্রধানগণ। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

অনুষ্ঠানটি সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘটনাকে সশস্ত্র বাহিনীর জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *