সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

লালমনিরহাটে র‌্যাব-১৩’র অভিযানে ২০০ বোতল মাদক জব্দ, গ্রেপ্তার ১

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩’র অভিযানে লালমনিরহাটে ২০০ বোতল এস্কাফ জব্দ, গ্রেপ্তার ১

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ২টা ২০ মিনিটে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলাকালিগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান চালায়।

অভিযানে মোঃ হারুন মিয়া (৩৯) নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২০০ বোতল এস্কাফ জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খামারভাতি গ্রামের নুরু হোসেন ওরফে নুরু শেখের ছেলে বলে জানায় র‌্যাব।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *