বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সরে দাঁড়াল ফিলিস্তিন, জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থী বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ফিলিস্তিন তার প্রার্থিতা প্রত্যাহার করেছে। ফলে এই পদে বাংলাদেশ এখন সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনীত করেছেন। ফিলিস্তিনের আগে বাংলাদেশ প্রার্থিতা ঘোষণা করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন এ বছরের জুনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। ২০২৬-২৭ মেয়াদের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এ পদটি নির্ধারিত।

উল্লেখ্য, বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *