চাঁদপুরের রাজনৈতিক ও আইনজীবী মহলে নতুন সম্ভাব্য নারী নেতৃত্ব হিসেবে আলোচনায় এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দীর্ঘদিনের সক্রিয় নেত্রী অ্যাডভোকেট শাহিন সুলতানা খুকি। তিনি চাঁদপুর মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
দলীয় ও পেশাগত জীবনে শাহিন সুলতানা খুকি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-মহিলা বিষয়ক সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা জাতীয়তাবাদী যুব আইনজীবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং বৃহত্তর কুমিল্লা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ১৭ বছরে দলটির আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। সাবেক সরকারের আমলে আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের হামলায় আহত হন। পরে হাসপাতাল থেকে সাময়িক ছুটি নিয়ে আদালতে উপস্থিত হয়ে জামিন নেন। দলীয় নেতাকর্মীদের কাছে এ ঘটনাকে তাঁর ত্যাগ ও সাহসিকতার নিদর্শন হিসেবে দেখা হয়।
রাজপথের আন্দোলন থেকে শুরু করে গণমাধ্যমে বক্তব্য—সবখানেই তাঁর উপস্থিতি ছিল লক্ষণীয়। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি আইনজীবীদের আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলীয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি কোনো সরকারি পদ বা দায়িত্ব গ্রহণ করেননি, যা তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করেছে বলে সমর্থকদের অভিমত।
পুলিশের হামলায় আহত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফেরার পর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রতিনিধির মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান। ওই সময়ের একটি ছবি সংবাদে সংযুক্ত করা হয়েছে।
চাঁদপুর মহিলা সংরক্ষিত আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমানে অ্যাডভোকেট শাহিন সুলতানা খুকির নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে রয়েছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও সক্রিয় ভূমিকার কারণে অনেকেই তাঁকে এ আসনের সম্ভাব্য প্রতিনিধি হিসেবে দেখছেন।








