শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০২৬: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগ আয়োজিত “পবিত্র মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশুলিয়াস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আয়েশা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সায়েদা আক্তার বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফাহমিদা হোসেন।

বিভাগের প্রভাষক মো. আসিফ হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের লেকচারার মীর ফারজানা শারমীন। তিনি রমজানের আত্মশুদ্ধি, নৈতিকতা ও সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি আব্দুস সালাম। তিনি রমজানের ধর্মীয়, নৈতিক ও সামাজিক তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করে বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয়; এটি আত্মসংযম, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ চর্চার এক অনন্য সুযোগ।

বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সকলের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *