ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখাভান মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের পুরো আকাশসীমা বন্ধ রাখা হয়েছে।’
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের ৩ স্থানে হামলা চালায় ইসরায়েল। পরে একই সময়ে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের ওপর যৌথ হামলা চালাচ্ছে।








