লেবাননের প্রতিক্রিয়া
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেছেন, “আমি পুনরায় বলছি, দেশের নিরাপত্তা ও ঐক্যকে হুমকির মুখে ফেলে- এমন কোনো অভিযানে দেশকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা আমরা মেনে নেব না।”
রাশিয়ার প্রতিক্রিয়া
তিনি আরও বলেন, “প্রশ্ন হলো—কে তার শত্রুর অগৌরবজনক পরিণতির জন্য অপেক্ষা করার মতো বেশি ধৈর্যশীল? যুক্তরাষ্ট্রের বয়স মাত্র ২৪৯ বছর। পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আড়াই হাজার বছরেরও বেশি আগে। ১০০ বছর পর দেখা যাবে…”
নরওয়ের প্রতিক্রিয়া
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলছেন, “ইসরায়েল এই হামলাকে প্রতিরোধমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছে, কিন্তু এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিরোধমূলক হামলার জন্য তাৎক্ষণিক ও আসন্ন হুমকি থাকতে হয়।”








