রবিবার, ১ মার্চ ২০২৬

পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা নেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। খবর, গালফ নিউজের।

প্রতিবেদন অনুযায়ী, এই অস্থায়ী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং নেতৃত্ব পরিষদ (গার্ডিয়ান কাউন্সিল)-এর একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন।

দেশটির সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যু বা দায়িত্ব পালনে অক্ষমতা দেখা দিলে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। এই পরিষদের দায়িত্ব হলো নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করা, যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, অন্তর্বর্তী পরিষদের প্রধান দায়িত্ব হবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করা।

উল্লেখ্য, এই অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো ইরানে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া এবং সময়সীমা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখনো।

বিষয়:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *