রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে সিদ্দিকুর রহমান (৪০) নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খিলগাঁও অঞ্চল।
রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে সিদ্দিকুর রহমান (৪০) নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খিলগাঁও অঞ্চল।
গুলিবিদ্ধ পরিদর্শক সিদ্দিকুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা দক্ষিণের খিলগাঁও থানার পরিদর্শক ছিলেন। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘আহত ওই পুলিশ সদস্যকে দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) ৪ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন তিনি। জরুরি বিভাগের দায়িরত্ব চিকিৎসকেরা জানিয়েছেন বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।’








