মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

দেশে কতদিনের জ্বালানি তেল মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কারওয়ান বাজার বিপিসি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মো. রেজানুর রহমান বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেল ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ ‍দিন, ফার্নেস ৯৩ দিন ও জেট ফুয়েল ৫৫ দিনের জন্য মজুত রয়েছে।

 

বিপিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *