পশ্চিম ইরানের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা’র।
বলা হয়েছে, হামলাটি হয়েছে হামাদান শহরে। এতে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২৫ জন। হামলাটি জনবহুল এলাকা দেখে চালানো হয়েছে এবং হতাহত সবাই বেসামরিক নাগরিক।








