বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

সবশেষ

ইরানে স্থল অভিযান শুরু, দাবি করল মার্কিন সংবাদ মাধ্যম

ইরাকি সীমান্তের কাছাকাছি এলাকা থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করেছে। এর মধ্য দিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তেহরানের বিরুদ্ধে যুদ্ধের আরেকটি ফ্রন্ট তৈরি হয়েছে।

বুধবার (৪ মার্চ) মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া জেরুজালেম পোস্ট ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে একই তথ্য জানিয়েছে।

ইরান-ইরাক সীমান্তে কার্যরত কুর্দি বাহিনীকে তেহরানের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। এই গোষ্ঠীগুলো ইরানি কুর্দি সম্প্রদায়ভিত্তিক। এদের হাজার হাজার যোদ্ধা রয়েছে। এদের অধিকাংশই ইরানের সীমান্তবর্তী ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে কার্যক্রম পরিচালনা করে।

কুর্দি সূত্রের মতে, এই বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম ইরানে স্থল অভিযানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যার লক্ষ্য ইরানি নিরাপত্তা বাহিনীকে চাপ দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ছত্রভঙ্গ করা। সূত্র: ফক্স নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *