আগামীকাল রোববার (৮ মার্চ) একটি জরুরি বৈঠকে বসবেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। মধ্যপ্রাচ্যে আরব দেশের ভূখণ্ডে ইরানি হামলার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহকারী মহাসচিব। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সহকারী মহাসচিব হোসাম জাকি বলেন, বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের অনুরোধ করেছে।








