রবিবার, ৮ মার্চ ২০২৬

সবশেষ

লেবাননকে ২০২৪ সালের যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান নেতানিয়াহুর

২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার দায়িত্ব এখন তাদের ওপর বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

লেবানের উদ্দেশে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা আপনাদের (লেবানন সরকার) দায়িত্ব। যদি আপনারা এটি না করেন, তবে হিজবুল্লাহর আগ্রাসনের ফলে লেবাননকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। এখন সময় এসেছে আপনাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার।

আমাদের সম্প্রদায় ও নাগরিকদের রক্ষায় যা যা প্রয়োজন, আমরা তার সবকিছুই করব।’উল্লেখ্য, ২০২৪ সালের যুদ্ধবিরতি ও গত ২ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া সরাসরি যুদ্ধের মধ্যবর্তী পুরো সময়জুড়ে ইসরায়েল লেবাননের রাজধানীসহ বিভিন্ন স্থানে ইচ্ছামতো হামলা চালিয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *