বিশ্ববাজারে আজ সোমবার (৯ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ১১৪ ডলার স্পর্শ করে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। গত সপ্তাহের তুলনায় দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।
এদিকে বাংলাদেশে এখনো দাম অপরিবর্তিত থাকলেও, এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বর্তমানে ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। তবে, সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ‘আতঙ্কের কেনাকাটা’ বা প্যানিক বায়িংয়ের প্রবণতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব ইতিমধ্যেই বিবেচনাধীন।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়লে আমাদের আমদানি বিলের ওপর চাপ সৃষ্টি হয়। প্রতি ১০ ডলার দামবৃদ্ধিতে আনুমানিক ৮০ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়ের শঙ্কা থাকে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে।
এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা দেশে জ্বালানির দাম বাড়ানোর পক্ষে বলছেন।








