সোমবার, ৯ মার্চ ২০২৬

বাহরাইনে তেল শোধনাগারে হামলার পর ‘ফোর্স মাজ্যর’ ঘোষণা

বাহরাইনের জ্বালানি প্রতিষ্ঠান বাপকো এনার্জিস তাদের কার্যক্রমে ‘ফোর্স মাজ্যর’ ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরাসি শব্দগুচ্ছ ‘ফোর্স মাজ্যর’ বলতে সাধারণত নিয়ন্ত্রণের বাইরের কোনো বিষয়কে বোঝানো হয়। এ ধরনের ঘোষণা দেওয়া হলে নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হলে প্রতিষ্ঠান চুক্তির দায় থেকে অব্যাহতি পায়।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার সিত্রা এলাকায় ইরানের একটি ড্রোন হামলার পর বাপকোর তেল শোধনাগার থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। এরপরই এমন ঘোষণা দেওয়া হয়।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই হামলায় স্থাপনাটির কাছাকাছি এলাকায় কিছু মানুষ আহত হয়েছেন, ক্ষয়ক্ষতিও হয়েছে। বাহরাইনের জ্বালানি খাতের জন্য বাপকো এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *