সোমবার, ৯ মার্চ ২০২৬

ইউক্রেনে ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০ ড্রোন দিয়ে হামলা রাশিয়ার!

ইউক্রেনের খারকিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো।

স্থানীয় সময় রোববার (৮ মার্চ) খারকিভ অঞ্চলের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ হতাহত হন অনেকে। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ইজদেলিয়ে–৩০’ ব্যবহার করে মস্কো।

সাবসনিক এই এয়ার-লঞ্চড ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১,৫০০ কিলোমিটার এবং এতে উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি রয়েছে বলে দাবি কিয়েভের।
 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া ২৯টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪৮০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। কিয়েভসহ দেশের মধ্যাঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং অন্তত সাতটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
রুশ বাহিনীর লাগাতার হামলায় মারাত্মক জ্বালানি সংকটে পড়েছে রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চল। বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।
 
এদিকে রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাত্র চার ঘণ্টায় রাশিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে ১৭০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এরমধ্যে দুটি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

বিষয়:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *