স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ে ইরানের জনগণের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন কানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভরে। মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
একইসাথে তিনি বলেন, ‘দেশের ভেতরে, কানাডার মাটিতে বিদেশি শাসনব্যবস্থার কার্যক্রমের হুমকি বন্ধ করতে হবে এবং আমাদের যা নিয়ন্ত্রণে আছে সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে, বিশেষকরে, নিরাপত্তা ও সাশ্রয়ী জীবনযাপন।’
তিনি বর্তমানে কানাডার কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির ফেডারেল রাজনীতিতে অন্যতম প্রভাবশালী বিরোধী নেতা হিসেবে পরিচিত।








