মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইরান সীমান্তে সেনা মোতায়েন করলো ইরাক

ইরান সীমান্ত যেন নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হতে না পারে, এ জন্য সেখানে সেনা মোতায়েন করেছে ইরাক। আল জাজিরার সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তারা ইরাক-ইরান সীমান্তে আছেন। এই এলাকায় ইরাক কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছে। উত্তেজনা উত্তর ইরাকে ছড়িয়ে পড়ায় তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

ইরানের সঙ্গে এই সীমান্ত পর্বতময় এলাকা, যা দীর্ঘদিন ধরে ইরানি কুর্দিশ গোষ্ঠীগুলো দুই দেশের মধ্যে চলাচলের জন্য ব্যবহার করেছে। এখন অতিরিক্ত বাহিনী মোতায়েন করার এই পদক্ষেপ একাধিক বার্তা পাঠাচ্ছে। এটা বার্তা দেয় যে, ইরাক, সিরিয়া ও ইরান বিরোধী গোষ্ঠীগুলোকে ইরানে অভিযান চালাতে দেবে না ইরাক।

ইরানকে দেখানো হচ্ছে, ইরাক ২০২৩ সালের নিরাপত্তা চুক্তি মেনে চলার ক্ষেত্রে দৃঢ়। সেই চুক্তির আওতায় বাগদাদ উত্তর ইরাকে ইরানি কুর্দিশবিরোধী গোষ্ঠীগুলোর ওপর কঠোর ব্যবস্থা নেবে।

এটি ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর প্রতি বার্তা যে, ইরাকের অতিরিক্ত বাহিনী তাদের জন্য ইরানে যাওয়া কঠিন করে দেবে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *