মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি

মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি আক্রমণ অব্যাহত থাকলে তারা মধ্যপ্রাচ্য থেকে এক লিটার তেলও পাঠানোর অনুমতি দেবে না। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে এই ঘোষণা দিলো ইরান।

এর আগে  ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী অঞ্চল থেকে রপ্তানি বন্ধ করলে আমেরিকা ইরানের উপর আরও কঠোর আঘাত হানবে।

 
অপরিশোধিত তেলের দামের তীব্র পতন এবং বিশ্বব্যাপী শেয়ারের মূল্যবৃদ্ধিকে থামাতে ট্রম্পের এই হুঁশিয়ারির পরও ইরান এই ঘোষণা দিলো। এছাড়া ট্রাম্প দ্রুত ইরান যুদ্ধ বন্ধের কথাও জানিয়েছেন। 

এর আগে সোমবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীর উপর মারাত্মক ক্ষতি করেছে এবং ভবিষ্যদ্বাণী করেছেন যে তার নির্ধারিত প্রাথমিক চার সপ্তাহের সময়সীমার অনেক আগেই এই সংঘাত শেষ হয়ে যাবে, যদিও তিনি বিজয় কেমন হবে তা সংজ্ঞায়িত করেননি।
 
প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইরানকে সতর্ক করে বলেন যে, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত করার জন্য তেহরান পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ‘বিশ গুণ কঠোর’ প্রতিক্রিয়া জানাবে, এবং ধ্বংসাত্মক হামলার হুমকি দিয়েছেন যা দেশটির পুনর্গঠন কার্যত অসম্ভব করে তুলতে পারে। 

সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের এতটাই আঘাত করব যে তাদের বা অন্য কারো পক্ষে বিশ্বের সেই অংশ পুনরুদ্ধার করা সম্ভব হবে না।’
 
তারপরও ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকলে তারা এই অঞ্চল থেকে কোনো তেল ছাড়তে দেবে না।
 
সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *