গত কয়েক ঘণ্টায় ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোকে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র হামলা।
ইসরায়েল বলেছে, তারা ইরান থেকে ছোঁড়া কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে পরে তারা পরিস্থিতি নিরাপদ জানিয়ে নাগরিকদের জানায় যে তারা চাইলে আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারেন।
অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা একটি তেলের খনির দিকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে।
এছাড়া বাহরাইনেও সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। দেশটিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি রয়েছে।








