বুধবার, ১১ মার্চ ২০২৬

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন বাড়ির পুরোনো সীমানা প্রাচীর ধসে দুই শিশু নিহত হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেন এলাকায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো– আয়েশা মনি (১০) এবং নুসরাত জাহান মরিয়ম (৫)।

মৃত আয়েশা মনির পিতা ইকবাল জানান, ঘটনাস্থলে খেলা করার সময় হঠাৎ পাশে থাকা প্রাচীরের দেয়াল ভেঙ্গে পড়লে ২ শিশু দেয়ালের নিচে চাপা পড়ে। প্রতিবেশীরা খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নুসরাত ও আয়েশার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *