বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থাকা মো. শাহরুজ ইসলাম (১৯) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁর মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

নিহত শাহরুজ ইসলাম রাজধানীর বনশ্রী এলাকার ১০ নম্বর সড়ক এলাকার শামসুল হকের ছেলে। তিনি ইম্পিরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ খিলগাঁওয়ের নাখালপাড়া ৭৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনস্থলের লোকদের জিজ্ঞেস করে জানতে পেরেছি শাহরুজ ইসলাম ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিষয়:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *