রবিবার, ১৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৬

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে উপসাগরীয় অঞ্চল জুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বাহরাইন এবং প্রতিবেশী দেশগুলোতে নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে আসা একঝাঁক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে।

দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনী এক বার্তায় জানিয়েছে, তারা যেকোনো হুমকি প্রতিহত করতে প্রস্তুত।বাহরাইন সরকার জানিয়েছে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন ধ্বংস করেছে। এই সংঘাতের কবলে পড়ে বাহরাইনে নিহত হয়েছেন ২ জন।

প্রতিবেশী দেশগুলোতে নিহত ২৪ জন। সংযুক্ত আরব আমিরাতে এক জর্ডানীয় নাগরিক সামান্য আহত হয়েছেন।সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে একটি ড্রোন আটকানোর সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে একটি প্রধান তেল বাঙ্কারিং হাবে ভয়াবহ আগুন লেগে যায়। ফুজাইরাহ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র, যেখান থেকে প্রতিদিন প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদিত হয়।

এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে সেখানে তেল লোড করার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দুবাইয়ের একটি ভবনের ওপরও ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।সূত্র : দ্য গার্ডিয়ান, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *